1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

ভুয়া মেজর সেজে প্রতারণা করতেন ১৪গ্রামের মহিউদ্দিন

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৫ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল:
ভুয়া মেজর সেজে প্রতারণা করতেন কুমিল্লার ১৪গ্রামের ছেলে মহিউদ্দিন
ভুয়া মেজর পরিচয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মহিউদ্দিন মজুমদার নামে একজনকে আটক করেছে পুলিশের র‌্যাব। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মধ্য রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন টিক্কা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।
এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল, সিমকার্ড ৬টি, ২টি ইউএনএইচসিআর-এর সিল, ২টি সিল প্যাড, চেক বই এবং সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের নাম, ঠিকানা সম্বলিত প্যাড উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, আটক মহিউদ্দিন মজুমদার সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। কুমিল্লা চৌদ্দগ্রামের মৃত মোস্তফা মজুমদারের ছেলে
এএসপি শিহাব বলেন, সম্প্রতি একটি চক্র নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি, বেসরকারি উন্নয়ন প্রকল্পের পিডি, এমডি সেজে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মালামাল ক্রয় আদেশ দিয়ে ভুয়া চেক দিয়ে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এছাড়াও তাদের একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র রয়েছে যার মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর সঙ্গে ভুয়া নাম পরিচয় দিয়ে ব্যবসায়িক লেনদেন করে এবং ভুয়া চেক প্রদানের মাধ্যমে জালিয়াতি করে থাকে।
বেশ কয়েকজন ভুক্তভোগী র‌্যাব-২ এর কাছে আইনি সহায়তা কামনা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তে সত্যতার ভিত্তিতে গতকাল রাতে মহিউদ্দিনকে আটক করা হয়

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD