মমিনুর রহমান বুলবুল:
ভুয়া মেজর সেজে প্রতারণা করতেন কুমিল্লার ১৪গ্রামের ছেলে মহিউদ্দিন
ভুয়া মেজর পরিচয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মহিউদ্দিন মজুমদার নামে একজনকে আটক করেছে পুলিশের র্যাব। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মধ্য রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন টিক্কা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল, সিমকার্ড ৬টি, ২টি ইউএনএইচসিআর-এর সিল, ২টি সিল প্যাড, চেক বই এবং সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের নাম, ঠিকানা সম্বলিত প্যাড উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, আটক মহিউদ্দিন মজুমদার সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। কুমিল্লা চৌদ্দগ্রামের মৃত মোস্তফা মজুমদারের ছেলে
এএসপি শিহাব বলেন, সম্প্রতি একটি চক্র নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি, বেসরকারি উন্নয়ন প্রকল্পের পিডি, এমডি সেজে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মালামাল ক্রয় আদেশ দিয়ে ভুয়া চেক দিয়ে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এছাড়াও তাদের একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র রয়েছে যার মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর সঙ্গে ভুয়া নাম পরিচয় দিয়ে ব্যবসায়িক লেনদেন করে এবং ভুয়া চেক প্রদানের মাধ্যমে জালিয়াতি করে থাকে।
বেশ কয়েকজন ভুক্তভোগী র্যাব-২ এর কাছে আইনি সহায়তা কামনা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তে সত্যতার ভিত্তিতে গতকাল রাতে মহিউদ্দিনকে আটক করা হয়