1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি
উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পী শচীনদেব বর্মনের (এসডি বর্মন) বাড়িতে একটি মিউজিক কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন আলোচকেরা। তাঁরা বলেছেন, শচীনদেব বর্মনের স্মৃতি সংরক্ষণ এবং সংগীতচর্চার প্রসারে তাঁর বাড়িটিকে সংগীতশিক্ষার প্রতিষ্ঠানে রূপ দেওয়া প্রয়োজন।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) শচীনদেব বর্মনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী শচীনমেলার সমাপনী অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক রুজি আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির এবং দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। এ ছাড়া উপস্থিত ছিলেন জাসাস কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি সিরাজুল ইসলাম মিলনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD