1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, কুমিল্লা
স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেছেন, আগামী পাঁচ বছর কোনো ধরনের গ্রুপিং চলবে না। তাঁর মনোনীত প্রার্থীর বাইরে কেউ মেম্বার বা চেয়ারম্যান পদে প্রার্থী হলে তা মেনে নেওয়া হবে না।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটের হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সমাবেশে মোবাশ্বের আলম বলেন, মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করার দায়িত্ব সংসদ সদস্যের। স্থানীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তিনি ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো ধরনের বিরোধ বা বাড়তি আওয়াজ বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সাবেক এক চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর কোনো গ্রুপিং চলবে না। মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব।’

যুবদলের প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, গত ১৬ বছর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তাঁদের নেতৃত্বেই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। ১২ তারিখের নির্বাচনে যুবদলের নেতাকর্মীদের ভূমিকার কারণেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যুবদল তাঁর সঙ্গে জনগণের সেতুবন্ধ হিসেবে কাজ করছে। এ কারণে সংগঠনটির প্রতি তাঁর দায়বদ্ধতা বেশি।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যানসহ স্থানীয় নেতারা।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD