1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে জাতীয় যুব দিবস পালিত, ৩১ উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” — এই প্রতিপাদ্যে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপল‌ক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে যুবর‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ব‌রে গিয়ে শেষ হয়। পরে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সভাক‌ক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ, অধ্যাপক লোকমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা বানিন রায়, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী অর্জিন চাকমা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রশিক্ষিত যুব সমাজকে আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। দক্ষ যুবশক্তিই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার।
সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৩১ জন সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তার মাঝে সহজ শর্তে জনপ্রতি এক লাখ টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই ঋণ সহায়তা যুবকদের স্বাবলম্বী হওয়া এবং নতুন ব্যবসা ও খামার সম্প্রসারণে সহায়ক হবে।
যুব দিবস উপলক্ষে আগামী সাত দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সফল যুবদের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ, মাদকবিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে ব‌লে আ‌য়োজকরা জানান।

১/১১/২৬

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD