1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষক গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

বুড়িচং ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে ওই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম (৫২) গত এক বছর ধরে এক ছাত্রীকে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের অফিস কক্ষে শ্লীলতাহানি ও তার শরীরে বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিত। ওই প্রধান শিক্ষক কাউকে বিষয়টি প্রকাশ না করার জন্য ছাত্রীকে ভয় ভীতি দেখাত এবং কথা কাউকে প্রকাশ করলে ছাত্রীকে মেরে ফেলবে এবং পরীক্ষায় ফেল করিয়ে দিবে সেই ভয় দেখিয়ে গত এক বছর যাবত ঐ ছাত্রীকে একাধিক বার ধর্ষণ করে।

গত ২১, ২৭ ও ২৯ নভেম্বর ওই ছাত্রীকে প্রধান শিক্ষক মনিরুল ইসলাম একাধিকবার ধর্ষণের পর পরিবারের লোকজন ওই শিক্ষার্থীর শারীরিক গঠন দেখে তাদের সন্দেহ হয়।

পরিবারের লোকজন ওই ছাত্রীকে জিজ্ঞাসাব করলে উক্ত ছাত্রী জানান স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম আমাকে লাইব্রেরীতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

ঘটনা জানার পর তার মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করে। মামলার প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর রাতে এস আই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া সততা নিশ্চিত করে বলেন, ভিকটিমের মার মামলার প্রেক্ষিতে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD