1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল
দেবিদ্বারে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লার দেবিদ্বারে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে ব্যাপক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সড়ক দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা থেকে দেবিদ্বার নিউমার্কেট এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রাস্তা ও ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেবিদ্বার উপজেলা সদরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে একশ্রেণীর লোক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে সাধারণ মানুষের হাঁটাচলা ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। রোববার নিউমার্কেট এলাকার পান বাজার, সব্জি বাজার ও ফল বাজারে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে সাধারণ মানুষের সুবিধার্থে বসানো একটি টিউবওয়েল ঘিরে ফলের দোকান দেওয়ার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ফল ব্যবসায়ী সুজন ও নজরুলকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক দখলের দায়ে আরও দুটি প্রতিষ্ঠানসহ মোট চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে পৌর কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য সহযোগিতা করেন।

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, “জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং পৌর সদরের দীর্ঘদিনের যানজট নিরসনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হয়েছে। এর আগেও একাধিকবার উচ্ছেদ করা হলেও ব্যবসায়ীরা পুনরায় সড়ক দখল করেন। এবার অভিযানের পর কেউ সড়ক ও ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD