1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

নিজ বাসার ছাদে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল কুমিল্লা
নিজ বাসার ছাদে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যাসিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাড়ির ছাদের সিঁড়িঘরে আবদুর রাজ্জাক (৫৫) নামে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আবদুর রাজ্জাক মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে ছাদে হাঁটতে যান রাজ্জাক। সকাল ৯টার দিকে তিনি রুমে না ফেরায় তার খোঁজে পরিবারের সদস্যরা ছাদে যান। এ সময় ছাদের সিঁড়িঘরে তারা আবদুর রাজ্জাকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। নিহত ব্যক্তির বুক, তলপেটসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বিশেষ অঙ্গ কেটে ফেলা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD