1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জরিমানা

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
কু‌মিল্লার দেবিদ্বারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জরিমানা এবং সতর্কীকরণ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।

সরকারি অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্যদানের কার‌নে শনিবার বিকেলে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা তার নিজ কার্যালয়ে উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে ডেকে এনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা ও সর্তক করে দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপ‌স্থিত ছিলেন।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রোমে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ’ ও ‘বেগম রোকায়া দিবস’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাসেম ওমানী নৌকার পক্ষে ভোট চান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেবিদ্বারকে স্মার্ট দেবিদ্বার হিসেবে গড়ে তুলতে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

এসময় অনুষ্ঠানের সভাপতি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা দাড়িয়ে উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে নির্বাচনী বক্তব্য না দিতে অনুরোধ করেন। এসময় আবুল কাসেম ওমানী বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠান থেকে বেড়িয়ে যান।

উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানী বলেন, আমি বক্তব্য দিতে যেয়ে আবেগ থেকে আমার নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেলেছিলাম।

এ প্রস‌ঙ্গে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জ‌রিমানা ও সতর্কীকর‌নের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রমান পেলে লঙঘনকারীর বিরু‌দ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

৯/১২/২৩

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD