1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

বরুড়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে স্বাক্ষর জাল ও অনিয়মের অভিযোগ!

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা–র বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে কোর্স সমন্বয়কের ৭,২০০ টাকার ভাতা আত্মসাৎ করেছেন। এ ঘটনাটি ১০ জুন থেকে ১৪ জুন ২৪ ইং অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমকে কেন্দ্র করে ঘটে বলে জানা যায়।

এ ছাড়া আরও অভিযোগ রয়েছে যে, তিনি অনেক শিক্ষককে হয়রানি করে উচ্চতর স্কেলের প্রয়োজনীয় স্বাক্ষর দিতে অর্থ দাবি করেন। এর ফলে বরুড়া উপজেলা শিক্ষা পরিবারে নানামুখী ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষক-কর্মচারীরা বিষয়টিকে শিক্ষা প্রশাসনের জন্য কলঙ্কজনক ও অত্যন্ত অনৈতিক আচরণ হিসেবে দেখছেন।

শিক্ষকেরা জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন কর্মকাণ্ড প্রত্যাশিত নয়। এ ধরনের অনিয়ম শিক্ষক সমাজে বিভ্রান্তি, অসন্তোষ ও পেশাগত অস্থিরতা সৃষ্টি করে।

সংশ্লিষ্ট শিক্ষকদের পক্ষ থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে, যাতে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
দুটো স্বাক্ষর তুলে নীচে তুলে ধরা হলো।

মোঃ ইলিয়াছ আহমদ
সাংবাদিক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD