1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে এক সন্তানের জননী গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের সালদা-কুমিল্লা সড়কের ছয়গ্রাম বাজার এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গত ৫ ডিসেম্বর উপজেলার কোদালিয়া মুহুরি বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন ওই বাড়ি সৌদি প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী সাদিয়া আক্তার (২২)। হাবিব-সাদিয়া দপ্ততির একটি কন্যা সন্তান রয়েছে। নিহত সাদিয়ার স্বজনদের অভিযোগ, তার দেবর রাব্বি শ^শুর-শাশুড়ির সাথে তাল মিলিয়ে সাদিয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।

এ ঘটনায় সাদিয়ার মা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবারের ওই হত্যাকাণ্ডের পর মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের দাদা মো. সেলিম, জেঠা নাজমুল হাসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুড়িচং উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. সোহেল রানা, বুড়িচং উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, শহীদ, খালেক, আব্দুল হক, নুরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
রাম, রাফি, নাঈম, সিয়াম, নুরুল ইসলাম-২, মাহিন, ফাহাদ, আরাফাত, রমজান, রাজীব, ডা. মোস্তফা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা অভিযোগ করেন, সাদিয়া আক্তারকে নির্মমভাবে হত্যার পরও মামলার অগ্রগতি সন্তোষজনক নয়। তারা দ্রুত প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই রাকিবুল ইসলাম বলেছেন, এ পর্যন্ত আমরা ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছি, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD