1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় গ্যাস সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও গ্যাস ডিস্ট্রিবিউশন অফিস ঘেরাও

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল
কুমিল্লার দেবিদ্বারে আবাসিক লাইনে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও গ্যাস ডিস্ট্রিবিউশন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেবিদ্বার জোনাল অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা গেইট থেকে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিয়মিত বিল পরিশোধ করেও তারা দিন-দিন গ্যাস পাচ্ছেন না। এতে ঘরোয়া রান্নাবান্না ও দৈনন্দিন জীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
হাসপাতালের কর্মী তাসলিমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারাদিন কাজ করে বাড়ি ফিরে দেখি গ্যাস নেই। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য বাইরে থেকে খাবার কিনে খাওয়া অসম্ভব। বিষয়টি অত্যন্ত কষ্টকর ও অমানবিক।”
আরেক গ্রাহক নজরুল ইসলাম বলেন, “গ্যাস বিল নিয়মিত পরিশোধ করলেও ঠিকমতো সেবা মিলছে না। বকেয়া হলে লাইন কেটে দেওয়া হয়, আবার জরিমানাও করা হয়। শুধু গভীর রাতে সীমিতভাবে গ্যাস সরবরাহ করা হয়-ফলে মহিলাদের রাত জেগে রান্নাবান্না করতে হয়। গ্যাসের চাপ কম হলে অনেক সময় ছেলে-মেয়েরা সকালের নাস্তা না খেয়ে স্কুল-কলেজে যেতে বাধ্য হয়।”
বিক্ষোভে সংহতি জানান মুঠোফোনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী, গুণাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাজ উদ্দিন সাজু, পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন, সোয়েব আহমেদ মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, “এই মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয়। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। দ্রুত সমাধান না হলে পুনরায় কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
দেবিদ্বার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, “গ্রাহকদের দাবি ন্যায্য। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। জাতীয় পর্যায়ে সংকট থাকায় দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD