1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমাম আটক

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমামকে আটক করে আগে স্থানীয় জনতা অভিযুক্ত ইমামকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটে রবিবার সকাল ৯টায় পৌর এলাকায় বড়আলমপুর বাইতুস সালাম জামে মসজিদের সংলগ্ন ইমামের কক্ষে।

অভিযুক্ত ইমাম রাশেদুল ইসলাম (২৭) মসজিদের খতিব ও ইমাম এবং বড়আলমপুর আল হেরা আইডিয়াল ইসলামিক স্কুলের শিক্ষক। তিনি উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের আব্দুস সালাম মিয়ার পুত্র।

অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, নিপীড়নের শিকার শিশু (৮) বড় আলমপুর আলহেরা আইডিয়াল ইসলামিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। সে বড় আলমপুর নানীর বাড়িতে থেকে লেখাপড়া করেন, তার গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে। অভিযুক্ত রাশেদুল ইসলাম(৩২) একই বিদ্যালয়ের শিক্ষক ও পার্শ্ববর্তী বাইতুস সালাম জামে মসজিদে ইমামতি করেন।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০ টায় স্কুলের টিফিন চলাকালে ওই ভিক্টিম শিশুকে (৮) ডেকে নিয়ে বাইতুস সালাম মসজিদের ভিতরে তার রুমে প্রবেশ করে, একপর্যায়ে তার বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও অভিযুক্ত রাশেদুল তাহার যৌনাঙ্গ শিশুটির মুখে একাধিকবার প্রবেশ করিয়ে যৌন নিপীড়ন করে। ইতিপূর্বে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে বলেও ভুক্তভোগী শিশু শিক্ষার্থী অভিযোগ করেছে এবং এ কথা কাউকে জানালে হত্যার হুমকী দেন।

তবে অভিযুক্ত রাশেদুল আলম (২৭) দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হাসপাতাল বেডে শোয়া অবস্থায় জানান, আমার বিরুদ্ধে এলাকার ৩০/৪০ জন লোক মিথ্যা অভিযোগ এন রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD