1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। গতকাল মঙ্গলবার উপজেলার গুনবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাশেদা আখতার চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর স্বামী মুক্তিযোদ্ধা আলী হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গুনবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর বড় বোন।

রাশেদা আখতার জানান, তাঁরা সপরিবারে কুমিল্লা শহরে ভাড়া বাসায় থাকেন। গতকাল গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এতে বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়।

রাশেদা আখতার বলেন, ‘আমার স্বামী আলী হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি ১৯৭১ সালে ফেনীর বিলোনিয়া সীমান্তে ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ৫ আগস্টের পর দুষ্কৃতকারীদের হুমকির মুখে গ্রামের বাড়িতে যেতে পারছি না। এর আগেও দুষ্কৃতকারীরা একবার বাড়িটিতে হামলা করে ভাঙচুর করে। গতকাল গভীর রাতে আবার হামলা চালিয়ে ভাঙচুর শেষে আগুন দিয়ে ঘরের সব মালামাল জ্বালিয়ে দেওয়া হয়েছে।’

চৌদ্দগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা
চৌদ্দগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের বাড়িতে হামলার খবর পেয়ে আজ বুধবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। কেন এই হামলার ঘটনা ঘটেছে, এরও তদন্ত করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD