1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে দোলনায় কেড়ে নিল স্কুল ছাত্রীর জীবন

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল,দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে দোলনায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুসাইবা আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী। বুধবার সকাল সাড়ে ১০টায় স্কুলের দোলনায় দোল খেতে গিয়ে সে ওই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।
নুসাইবার বাবা মোঃ শহিদুল ইসলাম দেবিদ্বার উপজেলা প্রকৌশল অফিসের কার্যসহকারী পদে চাকরী করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুসাইবা স্কুলে আসার পর আরও দুই সহপাঠির সাথে স্কুলের দোলনায় দোল খেতে যায়। দোলনার উপর দিয়ে পাশের আনসার ক্যাম্পে নেয়া বিদ্যুৎ সংযোগের একটি তার সেখানে ঝুলে ছিলো। তারা ধারনা করছেন, বিদ্যুতের তারে লিকেজ থাকায় দোলনাটিতে সেসময় বিদ্যুতায়িত ছিলো। সে কারনে নুসাইবা দোলনায় আটকে যায়। তার সাথে থাকা অন্য শিক্ষার্থীদের চিৎকারে মেইন সুইচ বন্ধ করে এসে শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে নুসাইবার মরদেহ তার উপজেলা পরিষদের বাসায় নিয়ে আসলে পরিষদ কোয়ার্টারের বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবরে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ কোয়াটারের প্রতিবেশীরা ছুটে আসে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুসাইবার মৃত্যুর কথাটি সঠিক নয় দাবীকরে জানান, গলায় দোলনার শিকল পেঁচিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়।

আনসার সদস্য বিপ্লব জানান, আনসার ক্যাম্পের সাথে যে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বলে দাবী করা হচ্ছে, সেটা সংযোগ বিচ্ছিন্ন আছে। এটা থেকে দোলনায় বিদ্যুৎ যাবার কথা নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নিগার সুলতানা বলেন, দোলনায় চড়তে গিয়ে স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই মৃত্যুর কারন বলা যাবে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নুসাইবা মারা যাবার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

৮-১১-২৩ ইং।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD