1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে যান চলাচলে স্বাভাবিক নাশকতা ঠেকাতে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
দেবিদ্বারে যান চলাচল স্বাভাবিক”বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর টানা তিন দিনের অবরোধ কর্মসূচি প্রথম দিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর)। এদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জায়গায় যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। সকাল সাড়ে ১০ টার দিকে এ সংবাদ লেখা সময় পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে৷ এছাড়াও অবরোধে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা -সিলেট মহাসড়কে আন্ত:জেলা ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা বেশি দেখা গেছে। বাস ও মিনিবাস চলাচলও ছিল প্রায় অন্যান্য দিনের মতোই। সকালে ৭টার দিকে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধরসহ একদল পুলিশ সদস্য কুমিল্লা-সিলেট মহাসড়কের নিউমাকের্ট, বারেরা, ভিরাল্লা, পান্নারপোল, বড় শালঘরসহ আশপাশের বিভিন্ন এলাকায় টহল দেন।

অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর বলেন, বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের জন্য দেবিদ্বার থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবরোধে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও জানমালের যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য মাঠে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD