1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল: কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) রাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে।
মামলা এবং দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সাঞ্জুর মোর্শেদ।
গ্রেফতার দুইজন হচ্ছে- কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার বাসিন্দা মহসিন আহমেদ শিপন (৩৫) এবং মোগলটুলি এলাকার নূর মোহাম্মদ স্বপন (৪০)। তারা দুজনই যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় গেপ্তার শিপন ও স্বপনকে কুমিল্লার ১নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৪নং আদালত) মোঃ আবু বকর সিদ্দিকির আদালতের হাজির করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
জানতে চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী বলেন, রবিবার রাতে আমরা কুমিল্লার কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জের মাধ্যমে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করি। পরে সেটি মামলা আকারে গৃহীত হয়েছে। আমরা হামলায় জড়িতদের দ্রুত গেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন, অভিযোগ দায়েরের পর রবিবার রাতেই দুজনকে গেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভায় হিন্দু ধর্মাবলম্বীদেরকে ‘মদ খেয়ে ম-পে নাচানাচি না করে মদকমুক্ত পূজা’ আয়োজনের আহবান করেন সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন বাহার। এ সময় তিনি বলেন, ‘সারারাত মদ খেয়ে নাচানাচি করে সকালে ঘুমিয়ে থাকলে চলবে না। ম-পে লিখে দিবেন ‘মাদকমুক্ত পূজা’। মদমুক্ত পূজা করলে পূজার সংখ্যা কমবে, কুমিল্লায় এত ম-প হবে না।’
‘মদমুক্ত পূজা’ উদযাপন নিয়ে এমপি বাহারের মন্তব্য, সম্প্রতি সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে নিয়ে মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লবের ‘সাম্প্রদায়িক গালিগালাজ’, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা ও বিভিন্ন স্থানে পূজার প্রাক্কালে মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ অক্টোবর কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টার দিকে নগরের নজরুল অ্যাভিনিউয়ের রাজস্থলী মন্দির এলাকায় প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিল সমাবেশে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টার দিকে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় পুবালী চত্বরে যাচ্ছিল।এ সময় নগরের কান্দিরপাড় পুবালী চত্বর থেকে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের অন্তত পাঁচ শতাধিক নেতা-কর্মী মিছিলকারীদের ধাওয়া করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মিছিলকারীরা রানীর বাজার ও মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কান্দিরপাড় পুবালী চত্বরে অবস্থান নেন। এ হামলায় ঐক্য পরিষদের ব্যানারে মিছিলে অংশ নেওয়া ৫/৬ জন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে এবং বিচার দাবিতে রবিবার কুমিল্লায় এসেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রবিবার বিকেলে ঢাকা থেকে আসা ৮ সদস্যের দলটি শুরুতেই কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় এ ঘটনার বিচার দাবি করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান নেতৃবৃন্দ।
পরে পুলিশ সুপার কার্যালয় থেকে কেন্দ্রীয় চলে যান ঠাকুরপাড়া শশ্মানকালিবাড়ি মন্দিরে। সেখানে গিয়ে হামলায় আহতদের খোঁজ-খবর নেন এবং ঐক্য পরিষদের স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD