1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লার হোমনায় মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনায় মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সজিবের (১০) বাবা গোলাম মোস্তফা এ মামলা দায়ের করেন। মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি। এদিকে মঙ্গলবার রিমান্ড চেয়ে আটক সন্দেহভাজন তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

নিহত সজিব উপজেলার ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গোলাম মোস্তফা বলেন, আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া সুন্নী মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল সজিব। যারা ছেলেকে হত্যা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, রিমান্ড প্রার্থনা করে সন্দেহভাজন আটক মাদ্রাসা সুপার মো. ইয়াসিন, সহকারী শিক্ষক রাকিবুল হাসান আশিক ওরফে রুবেল ও স্থানীয় মনির হেসেনকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে সজিব নিখোঁজ ছিল। ১৬ অক্টোবর স্থানীয় এক নারী উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবা থেকে পানি আনতে গিয়ে দুর্গন্ধ ও কচুরিপানার নিচে একটি লাশ দেখতে পান। নিহতের পিতা-মাতা গিয়ে ছেলে সজিবের লাশ শনাক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD