1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে আবুল কালামের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল,দেবিদ্বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোড টু স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও সরকারের উন্নয়নের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে রাজামেহার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেল, পায়রা সমুদ্র বন্দর, পদ্মা সেতুতে ট্রেন চলাচল, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল সহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ঘরের ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন ধরণের ভাতার ব্যবস্থা, প্রতিবছর পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ, সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সহ অসংখ্য ব্রীজ রেললাইন স্থাপন ও নতুন নতুন রাস্তা তৈরি করে যোগাযোগ ব্যবস্থা উন্নত সহ দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন। যে কারণে আজকে বাংলাদেশ উন্নয়নশীল ও ডিজিটাল দেশে পরিণত হয়েছে। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আবারো জননেত্রী শেখ হাসিনাকে সরকার গঠন করে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, রাজামেহার ইউনিয়ন চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. সেলিম সরকার, সাবেক সদস্য আবদুল আলিম মুন্সিসহ উপজেলা আওয়ামীলীগ ও রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তারিখ- ১২-১০-২৩

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD