1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে ৯৬টি মণ্ডপে পালিত হবে শারদীয় দুর্গোৎসব

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪২৩ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
মমিনুর রহমান বুলবুল,দেবিদ্বার।
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মো. আবুল কাশেম ওমানী, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়নু কবির, অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অনিল চক্রবর্তী, পুজা উদযাপন পরিষদের সভাপতি জীবন চন্দ্র দাস।
জানা গেছে, চলতি বছর দেবিদ্বার উপজেলার ১টি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে মোট ৯৬ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমী পালিত হওয়ার পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব শেষ হবে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, শারদীয় দুর্গা উৎসবকে সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তারিখ- ০৭-১০-২৩

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD