1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন

শামিমা নাছরিন রিমা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

শামিমা নাছরিন রিমা দেবিদ্বার:
র‌্যালী আলোচনা, কেককাটা, কোরান খতম, বিশেষ প্রার্থনাসহ নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদ্যাপন করেছে শেখ রাসেল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার দিনের শুরুতে ৭৭ জন শিশু-কিশোর নিয়ে সংসদ ভবনের সামনে র‌্যালী করে কেক কাটেন আয়োজকরা। এর পর বেলা দুইটা থেকে দেবিদ্বার উৎসব কমিউনিটি সেন্টারে ৩০ জন আলেমের দায়িত্বে কোরান খতম, সনাতন ধর্মাবলম্বীদের অংশ গ্রহনে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।
শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডাক্তার ফেরদৌস খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, মহিলা শ্রমিক লীগের উপজেলা সভাপতি শাহিনুর লিপি।
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সরকারী রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম মাওলানা আওলাদ হোসেন মুরাদী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD