
মমিনুর রহমান বুলবুল:
দেবিদ্বারে দিনব্যাপী গুনাইঘর উত্তর ইউনিয়নে ৯টি ওয়ার্ডে শিক্ষা উন্নয়ন ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময়ে রাজী ফখরুল এমপি এই কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, তিনি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আগামী নির্বাচনে আপনারা উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। ওই সভায় আগামী নির্বাচনে মনোননয়ন সম্পর্কে বলেন, অনেক নেতা বুক পকেটে বগল তলায় ও পেন্ট পকেটে মনোনয়ন নিয়ে ঘুরছেন, আর বলে লোকজনদের বেড়াচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন কনফার্ম করেছেন। কিন্তু আমার জানামতে মাননীয় প্রধানমন্ত্রী এখনও কারও মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি। মনোনয়ন একজনের হাতেই তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকেই মনোনয়ন দিবেন আমরা তাঁর জন্যই কাজ করব।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী গুনাইঘর উত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে শিক্ষা, উন্নয়ন, আইন-শৃংখলা, জনআকাংখা বিষয়ক মতবিনিময় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাগুলোতে ৯ ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি সভাপত্বি করেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল মান্নান মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।
এমপি রাজী ফখরুল অন্য আরেকটি সভায় বলেছেন, আমার বাবা এ এফএম ফখরুল ইসলাম মুন্সি তিনি আপনাদের অনেক ভালোবাসেন। তিনি এখনও অসুস্থ কিন্তু তিনি আপনাদের খবর রাখেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশে যত উন্নয়ন হয়েছেন শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে হয়েছে, এসবের কৃতিত্ব একমাত্র তাঁরই।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবিদ্বার এস এ কলেজের সাবেক জিএস মো. আবুল খায়ের, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন আমু, দেবিদ্বার উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মাস্টার, সাধারণ সম্পাদক মো. আনোয়ার পারভেছ খান, এসএ সরকারি কলেজের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন প্রমুখ।