
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম নিজাম সরকার ( ৪০)। তিনি চারিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং স্থানীয় নলচর এলাকার মোঃ আব্বাসের পুত্র। এছাড়াও তার বালুর ব্যবসা রয়েছে বলে জানা গেছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন- আনিস সরকার (১৮), টিটু সরকার (২৮) সুমন (২৫), দেলোয়ার (২৮), ইব্রাহিম (৩০), রমজান (৩৫) শাকিল (২২), খালেদ হাসান (১৯), হানিফ (৪৫) এবং ওয়াসিম (৩৫)।
নিহত নিজামের স্ত্রী সালমা আক্তার ও ভাই সানাউল্লাহ সরকার জানান, সংঘর্ষের খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে তাকেও টেটাবিদ্ধ করে প্রতিপক্ষ।
এদিকে কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহতের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। পাঁচ জনকে আটকের বিষয়টি জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান। তবে আটক ব্যক্তিদের নাম জানাননি এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ঘটনার তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরে জানানো হবে। তবে তারা ঘটনায় জড়িত। এর মধ্যে একজন ইউপি সদস্য আছেন