1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লা দেবিদ্বারে দুই’শ বছরের প্রাচীন কবরস্থান রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

দৈনিক নতুন কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বারে বহুল আলোচিত মোল্লা বাড়ীর কবরস্থানটি রক্ষায় এবং তার অংশ বিশেষ রমিজ মোল্লা কর্তৃক বিক্রয় চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রায় দুই শত বছরের প্রাচীন ওই কবরস্থানটির জন্য শুক্রবার বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার বাসস্ট্যান্ডস্থ স্বাধীনতা চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানবন্ধনে উপস্থিত ছিলেন, আবদুল খালেক মোল্লা, সোয়েব মোল্লা, ফয়েজ আহাম্মেদ মোল্লা, গোলাম মোস্তফা মোল্লা, আলমগীর মোল্লা, মোঃ ফারুক মোল্লা প্রমূখ।

মানববন্ধনে বক্তাগন বলেন, প্রায় দুই’শ বছরের প্রাচীন মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানের সম্পত্তি আত্মসাৎ করতে একই বাড়ির রমিজ উদ্দিন মোল্লা নানা তৎপরতা চালাচ্ছে। সে কবরস্থানের জায়গা থেকে আধা শতক জায়গা বিক্রির চেষ্টা করছে। সম্প্রতি আমরা পুরাতন কবরগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন ভাবে সংস্কার করে ফুলের গাছ লাগাই। এতেই সে কবরগুলিকে রহস্যজনক নতুন কবর বলে গুজব ছড়িয়ে দেয়। এ ঘটনায় দেবিদ্বার উপজেলা প্রশাসন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। আমরা তার এই তৎপরতার নিন্দাজানাই এবং প্রাচীন কবরস্থানটি রক্ষায় প্রশাসনের সহযোগীতা চাই।

০১৭২৫-৮০০৪১৭
০৮-০৯-২৩ ইং

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD