1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মিনহা আক্তার না‌মে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছোট শালঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশু মিনহা আক্তার (৮) ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার মনির হোসেনের মেয়ে। সে মা ও বোনের সঙ্গে দেবিদ্বারের ছোট শালঘর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

​পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মিনহার মা জুলেখা আক্তার দেবিদ্বারের ছোট শালঘর গ্রামের আফতাব উদ্দিন সরকার বাড়ির মো. শাহ আলমের মেয়ে। রোববার দুই মেয়ে‌কে নি‌য়ে সে বাবার বা‌ড়ি বেড়া‌তে আ‌সেন। সেখান থে‌কে সোমবার সকালে জুলেখা আক্তার চিকিৎসা নিতে দেবিদ্বার উপজেলা সদর হাসপাতালে আসেন। এ সময় স‌ঙ্গে মিনহা, তার বোন ও নানিও ছিলেন।

​চিকিৎসা শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে নানার বাড়ি ছোট শালঘর ফিরেন। ছোট শালঘর বাস স্টান্ডে সিএনজি থেকে নেমে স্বজনরা যখন ভাড়া পরিশোধ করছিলেন, তখন শিশু মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং নিহত শিশুর লাশ দেবিদ্বার থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD