1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লির ঢল

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল
কুমিল্লায় বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লির ঢল হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি এবংকুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জামেয়া ইসলামিয়া হামিদিয়া কাওমিয়া বটগ্রাম মাদ্রাসার মহাপরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা নুরুল হক (১০৫) গত মঙ্গলবার রাত ১১.৩৬ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি ১০ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১ ঘটিকার মরহুমের জানাজার নামাজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি, এ হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯টার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাজার স্থলে ছুটে আসেন লাখো জনতা। জানাজা শুরু হওয়ার মুহুত্বে তিল ধরনের ঠাঁই ছিলনা জানাজার স্থলে। মাঠে স্থান না পেয়ে বিপুল সংখ্যক জনতাকে সাবেক কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের উপর দাঁড়িয়ে জানাজায় অংশ গ্রহণ করতে দেখা যায়।

হুজুরের মরদেহ একনজর দেখে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েছেন। জানাজায় আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠন, হুজুরের হাজার হাজার ছাত্র, ভক্তবৃন্দসহ লাখো জনতা অংশ গ্রহণ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD