1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল, দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও কুমিল্লা জজকোর্টের অ্যাডভোকেট আবু মুছা ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু মুছা ভূঞা বলেন, আগামী দাখিল পরীক্ষার্থী এবং অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় যারা ভালো ফলাফল করবে, তাদের নিজস্ব তহবিল থেকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিকভাবে পড়াশোনা করার আহ্বান জানান এবং সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার প্রতি আরও যত্নশীল হওয়ার বিষয়ে আহব্বান জানান।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD