1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বুড়িচংয়ে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

মো: তাজুল ইসলাম, বুড়িচং
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃতাজুল ইসলাম, বুড়িচং।
জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লার বুড়িচংয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বুড়িচং বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা জামায়াতের আমীর ও নবগঠিত বুড়িচং পৌরসভার মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক মো. অহিদুর রহমান।
উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. কবির হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মো. আবদুল আউয়াল।
এ সময় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আবদুল আউয়াল, উপজেলা সহকারী সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, বুড়িচং পৌর আমীর মো. তাজুল ইসলাম, উপজেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার আবুল কাসেম, উপজেলা অফিস সম্পাদক মাস্টার ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান, সেক্রেটারি জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়ন আমীর সার্জেন্ট হাবিবুর রহমান, পীরযাত্রাপুর ইউনিয়ন আমীর মো. মুমিনুল হক, বাকশিমুল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফ, বুড়িচং পৌর সেক্রেটারি হাফেজ মাসুদ মৈশান, শ্রমিক কল্যাণ পৌর সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।
পরে নেতাকর্মীরা বুড়িচং বাজারের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD