1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসির খাতা পুন:নিরীক্ষণে ৬২ শতাংশ শিক্ষার্থীর আবেদন এবার অনেক বেশি: আহসান পারভেজবোর্ড চেয়ারম্যান

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল
এসএসসির খাতা পুন:নিরীক্ষণে ৬২ শতাংশ শিক্ষার্থীর আবেদনকুমিল্লা বোর্ডে এসএসসির ফল পুণঃনিরীক্ষণের ৯১ হাজার ৪ শ ৯৪ জন আবেদন জমা পড়েছে। যা মোট পরীক্ষার্থীর ৬২ দশমিক ৬৭ শতাংশ। এবছর কুমিল্লা বোর্ডে মোট এসএসসি পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন। গত ১১ থেকে ১৭ আগস্ট ফল পুণঃনিরীক্ষণের আবেদন জমা পরে। ১০ সেপ্টেম্বরের মধ্যে এর ফল প্রকাশের কথা রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
তবে কোন বিভাগে কত জন পরীক্ষার্থী কল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে সে বিষয়ে তথ্য প্রকাশ করতে চায় নি কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানান, এবার ফল-নিরীক্ষণের আবেদনপত্র জমা দেয়ার সংখ্যাটি আশ্চর্যজনকভাবে বেশি। তবে দ্রুত সময়ের মধ্যে যেন ফল নিরীক্ষণ করে আবার ফলাফল প্রকাশ করা যায় এজন্য অতিরিক্ত জনবল দিয়ে নিরীক্ষণ করানো হচ্ছে।
ফলাফল বিবরণীতে দেখা গেছে, এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের ৬৫.৪২ শতাংশ। এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৩.৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২। প্রকাশিত ফলাফলে এ বছর পাসের হারে এগিয়ে থাকলেও কমেছে জিপিএ-৫।
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। এর মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে ও ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে পাস করেছে। এক্ষেত্রে মেয়েদের গড় পাসের হার ৬৬.৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩.২৪ শতাংশ। মেয়েদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন ও ছেলেদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন জিপিএ-৫ পেয়েছে। বিভাগভিত্তিক পাসের হারে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, এর মধ্যে ছেলে ৮১.৬৬ ও মেয়ে ৮৩.৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫০.৬১ শতাংশ, এর মধ্যে ছেলে ৪৫.০৫ ও মেয়ে ৫২.২৫ এবং বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭. ৪০ শতাংশ, এ বিভাগে ৫২.৪৪ শতাংশ ছেলে ও ৬৩.৮২ শতাংশ মেয়ে পাস করেছে। এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ২৪টি, যা গত বছর ছিল ২২টি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD