1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

রিকশায় চড়ে শপথ নিতে আসলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা হানজালা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
রিকশায় চড়ে শপথ নিতে আসলেন হানজালা
সংগৃহীত ছবি
রিকশায় চড়ে শিপথ নিতে আসলেন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদশে খেলাফত মজলিসের নেতা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এসময় তাঁকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকরা। রিকশায় হানজালার পাশে অন্য আরেক জনকে বসে থাকতে দেখা গেছে ভিডিওতে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সাঈদ উদ্দিন আহমাদ হানজালা যিনি পীরজাদা হানজালা নামে পরিচিত।

১৯৯৭ সালের ২৪ মার্চ মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মুবিন উদ্দিন আহমেদ নওশিন মিয়া এবং দাদার নাম আবুল হাফেজ মোহসেন উদ্দিন আহমদ। হাজী শরীয়তুল্লাহ (রহ.) এর সপ্তম পুরুষ তিনি।
এর আগে পোস্টাল ব্যালেটে বাজিমাত করে খবরের শিরোনাম হন হানজালা।

নির্বাচনে মাদারীপুর-১ আসনে ১১ দলীয় জোটের প্রর্থী ছিলেন তিনি। এই আসনের ১০২টি কেন্দ্রে হানজালা বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫১১টি ভোট এবং পোস্টাল ব্যালটে তিনি পান ১ হাজার ৩৯৮টি ভোট। সব মিলিয়ে তিনি পান ৬৪ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার সরাসরি ভোটে ৬৪ হাজার ২৯১টি এবং পোস্টাল ব্যালটে ২৩৩টি ভোট পেয়েছেন। তাঁর সর্বমোট ভোট ৬৪ হাজার ৫২৪টি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD