
মমিনুর রহমান বুলবুল কুমিল্লা
শুক্রবার (২৮নভেম্বর) বিকালে বই মেলার উদ্বোধন ঘোষণা করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। এবারের মেলায় ঢাকাসহ স্থানীয় পর্যায়ের প্রায় ৯৪টি স্টল অংশ নিয়েছে। মেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা।
প্রধান অতিথির বক্তব্যে সচিব নজরুল ইসলাম বলেন, জ্ঞান অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্র ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা যারা পিতা মাতা আছি আমাদের সন্তানদের একটি ভালো বই কেনা দেয়া মানে একজন ভালো বন্ধু উপহার দেয়ার সমান। কার আমরা জানি সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং একটি ভালো বই আমাদের সন্তানদের জন্য একটি ভালো উপহার হতে পারে একটি ভালো গাইডলাইন হতে পারে।
বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মু. রেজা হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহা: খালিদ হোসেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। আলোচক ছিলেন লেখক-গবেষক ড.আনোয়ারুল হক। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।