1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লা মেঘনায় প্রবাসী বাড়িতে ডাকাতি

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মেঘনা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল জলিল মুন্সির বাড়িতে রবিবার রাতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে দুটি ঘরের দরজা ভেঙে ডাকাতরা ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাত দল।
ভুক্তভোগী আব্দুল জলিলের ছেলে সৌদি প্রবাসী ফাহাদ জানান, তিনি কয়েকদিন আগে ছুটিতে দেশে এসেছেন। রবিবার গভীর রাতে ডাকাতরা তাদের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে, তার মা ও ছোট ভাইকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাকে ছুরি দিয়ে মাথায় আঘাতও করা হয়। পরে ডাকাতরা দুইটি ঘর তছনছ করে ১০ হাজার টাকা, তিন হাজার রিয়াল, তিনটি মোবাইল ফোন, চার ভরি স্বর্ণালংকার এবং সাড়ে পাঁচ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মেঘনা থানার ওসি আব্দুল জলিল নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভয়াবহ এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD