1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

মানিকগঞ্জে বাউল আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা, আহত অন্তত ১০

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,
হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে বাউলশিল্পীদের কেউ কেউ স্টেডিয়াম সংলগ্ন ডোবায় ঝাঁপ দেন।
মানিকগঞ্জে কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বাউলশিল্পী আলীম, আরিফুল ও জহিরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল সরকারের মুক্তির দাবিতে সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা। এসময় তারা আবুল সরকারকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান।
একই সময় আবুল সরকারের শাস্তির দাবিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘তৌহিদী জনতার’ ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি ডিসি অফিস চত্বর এলাকায় এলে সেখান থেকে বিক্ষোভরত বাউলশিল্পীদের ওপর হামলা চালানো হয়। এসময় প্রাণ বাঁচাতে বাউলশিল্পীদের কেউ কেউ স্টেডিয়াম সংলগ্ন ডোবায় ঝাঁপ দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বাউলশিল্পীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।
বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি দাবি উদীচীর
এ ঘটনায় বিক্ষুব্ধ বাউলশিল্পী রাজু আহমদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানাচ্ছিলাম। কিন্তু মিছিল থেকে যেভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, তা ভাষায় বর্ণনা করার মতো না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।’
এর আগে, গত ২০ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD