1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় আসামী ধরতে গিয়ে পুলিশ লাঞ্চিত

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট (তল্লাসি চৌকি) বসিয়ে আসামি ধরার অভিযানকালে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের হাতে কামড় দিয়ে পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়ে গেছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে চেক পোস্টে ধর্মপুর এলাকার ওয়ারেন্ট ভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয়দের সাথে পুলিশের বাকবিতণ্ডা তৈরি হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আসামি রবিন পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। খবর পেয়েও অতিরিক্ত পুলিশ র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই এলাকায় অভিযান চালানো শুরু করে। সন্ধ্যা পর্যন্ত সেখান থেকে ৬ জনকে আটক করা হয় বলে জানা গেছে।

পুলিশ বলছে, হাত কামড়ে পালিয়ে যাওয়া রবিন পুলিশের ওয়ারেন্ট ভুক্ত আসামি। ইট পাটেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। এছাড়ো আরো তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় আসামি রবিনকে পুলিশের সদস্যরা চেকপোষ্টে তল্লাশি চালানোর সময় তার কাছে একটি ছুরি পায়। এ নিয়ে পুলিশ সদস্যদের সাথে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশের কে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।
রাত সাড়ে ১০টায় এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, আমাদের অভিযান চলছে। আমরা এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে ঘটনার মূল হোতা রবিনকে এখনো আটক করা যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD