1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার রাতে কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এবং কুমিল্লার সদর উপজেলার গাজীপুর ও গোলাবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ওই তিন ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। তিনি জানান, সেনাবাহিনীর ২৩ বীরের একটি বিশেষ টিমের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার এজাহারনামীয় আসামি ও অস্ত্রধারী সন্ত্রাসী এমদাদুল কামাল আলিফ (২৯)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল জব্দ করা হয়।

এছাড়া একই দিন কুমিল্লার সদর উপজেলার গাজীপুর ও গোলাবাড়ি এলাকায় পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. খোকন মিয়া (৪৫) ও স্বপন দত্ত ওরফে আপন (৪২)-কে গ্রেফতার করা হয়। অন্য এক অভিযানে ৬০ বোতল স্কাফও জব্দ করা হয়েছে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত এমদাদুল কামাল আলিফ দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদক বিক্রি করত এবং অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। অপরদিকে খোকন মিয়া ও স্বপন দত্ত ভারত থেকে মাদকদ্রব্য এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD