1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে সারে তিন বছরের শিশুকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে মোঃ হোসাইন নামের সাড়ে তিন বছরের এক শিশুকে ধারালো কাচি দিয়ে মাথায় কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। মোঃ হোসাইন রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের সাথে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) এর সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে হাজী মোহাম্মদ সুমনের সাড়ে তিন বছরের ছেলে মোঃ হোসাইন বাড়ীর অন্যান্য ছেলেদের সাথে প্রতিবেশি হাসানের বসত বাড়ীর উঠানে খেলা ধুলা করার সময় হাসান তার হাতে থাকা ধারালো কাচি দিয়ে শিশু হোসাইনের মাথার পিছনে ডান পাশে কুপ মারিয়া কেটে ফেলে, এতে শিশু হোসাইন গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে যায়। ওই সময় হাসানের ছেলে নাফি(১৫) ও স্ত্রী মোসাঃ মাহমুদা আক্তার(৩২) এসে রক্তাক্ত শিশু হোসাইনকে আবারো পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় শিশু হোসাইনের ছোট চাচা মোঃ ইমরান(১৭) ভাতিজাকে বাঁচাতে গিলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিশু হোসাইনের বাবা হাজী মোহাম্মদ সুমন সরকার বলেন, পারিবারিক সমস্যা থাকতে পারে, তাই সাড়ে তিন বছরের শিশুকে এভাবে কুপিয়ে ও পিটিয়ে যারা আহত করতে পারে, তাদের আমি মানুষ বলে মনে করি না। তারা আমার ছোট শিশুকে হত্যার উদ্দেশ্যে এভাবে মেরেছে। আমি তাদের বিচার চাই।

এ ব্যাপারে দেবিদ্বার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD