1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় দুটি ফাঁকা রেখে ৯ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল কুমিল্লা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে নয়টিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দুটি আসনে কোনো প্রার্থীর নাম দেয়নি দলটি।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে বলে জানান তিনি।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনে সাবেক সংসদ সদস্য দেবিদ্বার ইঞ্জিনিয়ার নজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে লড়বেন।

এ ছাড়া কুমিল্লা-৮ (বরুড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নাম ঘোষণা করা হয়।

তবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা হবে বলে বলে সংবাদ সম্মেলনে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর মধ্যে কুমিল্লা-২ এ সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ ছাড়া কুমিল্লা-৭ আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে কেবল খালেদা জিয়াই একাধিক আসনে প্রার্থী হয়েছেন। তার তিনটিসহ মোট ১২টি আসনে ১০ জন নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর গত ১৭ বছর ধরে তিনি বসবাস করছেন লন্ডনে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD