1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

নিখোঁজের ৭দিন পর হাত বাঁধা শিশুর লাশ উদ্ধার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের সাতদিন পর হাতে ও গলায় রশি পেঁচানো অবস্থায় ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নিজ বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মৃত শিশু আদিবা জাহান মীম (৭) উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানাপাড় গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

শিশু আদিবার বাবা হানিফ মিয়া বলেন, ‘আমার মেয়ে যদি পানিতে ডুবে মরত, তাহলে ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা। কেউ আমার মেয়েকে মেরে ফেলে রেখে গেছে। আমি বিচার চাই।’

শিশু আদিবার মা জান্নাত আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তার বিলাপে কেঁপে উঠছে পুরো পাড়া। প্রতিবেশীরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন, কিন্তু কেউ কান্না থামাতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য মো: আউয়াল বলেন, ‘লাশের অবস্থা দেখে মনে হয়েছে মীম পানিতে ডুবে মারা যায়নি, বিষয়টি রহস্যজনক।’

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD