1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে ট্রাফিক পুলিশকে মারধর তিশা বাস চালক আটক

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
দেবিদ্বারে ট্রাফিক পুলিশকে মারধর তিশা বাস চালক আটককুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে তিশা গোল্ডেন পরিবহনের এক বাস চালককে আটক করছে পুলিশ। আটক চালকের নাম তৈয়ব আলী। তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার দামপাড়া গ্রামের মৃত আবদুল কাদির মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য রেজাউল করিম বর্তমানে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নিউমার্কেট এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের কনস্টেবল রেজাউল করিম তিশা গোল্ডেন পরিবহনের একটি বাস রাস্তায় যাত্রী ওঠানামা করায় সড়কে যানজট সৃষ্টি হওয়ায় একাধিকবার বাসটি সরিয়ে নিতে বললেও বাস চালক তৈয়ব আলী ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। তিনি পুলিশ সদস্যকে ধাক্কা ও কিলঘুষি মারেন। এতে রেজাউল করিমের হাঁটুতে আঘাত লাগলে রক্তপাত হয়। ঘটনার পর স্থানীয়রা চালক তৈয়ব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।
এ বিষয়ে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, “পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। আমরা বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD