1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড়-অস্ত্রসহ ৪ কিশোর আটক

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল কুমিল্লা
কুমিল্লা নগরীর রানীরবাজার এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড়, দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৩ জুন) রাতে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের আওতাধীন ২৩ বীরের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন- কুমিল্লা কোতোয়ালি থানার কোরপাই গ্রামের দিলীপ চন্দ্র শীলের ছেলে চয়নচন্দ্র শীল, চম্পকনগর গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ ফরিদ, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের কাজল মিয়ার ছেলে নাসির উদ্দিন এবং একই এলাকার কবির উদ্দিনের ছেলে তুহিন।

অভিযানে সেনাবাহিনী ৩ গজ সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড়, ৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, একটি চাপাতি, একটি কুড়াল, একটি বড় ছুরি, দুটি কাঁচি, একটি কাটিং প্লাস, সিসিটিভির ডিভিআর এবং একটি সেলাই রেঞ্জ জব্দ করে।

সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত সেনাবাহিনীর ইউনিফর্মের কাপড়কে স্পর্শকাতর নিরাপত্তাজনক উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান ও নিরাপত্তা বিশ্লেষণে উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিশোর গ্যাং সদস্যদের এই ধরনের তৎপরতা ভবিষ্যতে বড় ধরণের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে।

অভিযান শেষে আটকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও স্বাস্থ্য পরীক্ষা শেষে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD