1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

দেবিদ্বারে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর গ্রেপ্তার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলার বক্রিকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মো. ফখরুল আলম (৫১) কে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। 

মঙ্গলবার (৩ জুন) রাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।

মো. ফখরুল আলম উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের মৃত. আব্দুল হামিদ মাষ্টারের পুত্র  এবং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বক্করের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভুক্ত ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি মো. ফখরুল আলম। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে ফখরুল আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।  সে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়েরকরা মামলার সন্ধিগ্ধ আসামি। অনুসন্ধানে ভিডিও ফুটেজ ও ছবিতে আবু বকরকে হত্যা চেষ্টার তথ্যপ্রমানে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD