1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

আগামী সংসদ নির্বাচনের আগেই কুমিল্লা নামে বিভাগ হবে: হাসনাত আবদুল্লাহ

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই, ভরসা রাখতে চাই। আগামী সংসদ নির্বাচনের পূর্বেই কুমিল্লা নামে বিভাগ হবে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই কুমিল্লা নামে বিভাগ করব।’

তিনি বলেন, ‘এই কুমিল্লার প্রশ্নে, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে এবং কুমিল্লার অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যকটি রাজনৈতিক দল নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুমিল্লার মানুষ দলমতের উর্ধে উঠে, ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নেতৃত্বের সময় আমরা সামনে থাকি কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না।’

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘হাসিনা ও তার বাবা দুইজনেরই দিবা এবং রাতের দুঃস্বপ্ন হচ্ছে কুমিল্লা। কোনোভাবে যদি আওয়ামী লীগ ফেরত আসে, এই কুমিল্লাকে আলাদা একটি স্টেট বানিয়ে আমাদেরকে আলাদা করে দেবে।’

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে এনসিপি নেতা হাসনাত বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর চালু ও কর্মসংস্থান বাড়াতে ইপিজেডের আরও উন্নয়নসহ অন্যান্য যৌক্তিক দাবিগুলো পর্যালোচনার মধ্যে রয়েছে। আমরা আশা করছি, এগুলো ধাপে ধাপে হয়ে যাবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD