1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় কুড়িয়ে পাওয়া ‘৪৫ লাখ’ টাকার মালিক পাওয়া যায়নি, ভাগ নিয়ে বিরোধ, আটক এক।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে মধ্যেরাতে সড়কে কুড়িয়ে পাওয়া টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে একজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১২টায় মো. সোহেল (৩৫) নামে একজনকে মারধর করে এলাকার কয়েকজন লোক থানায় নিয়ে আসে। এসময় পুলিশ ৪ জনকে হেফাজতে নিলেও জিজ্ঞাসাবাদের পর ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। সোহেল (৩৫) নামে একজনকে আটকে রাখা হয়।
শুক্রবার (১৬ মে) সকাল থেকে ৪৫ লাখ টাকার কথা ফেসবুকে ভাইরাল হলেও আটক সোহেলকে জিজ্ঞাসাবাদে ২৭ লাখ টাকার কথা স্বীকার করে এবং সেই টাকা সোহেলসহ ওরা তিন বন্ধু সমানভাবে বন্টন করে নেয় বলে জানিয়েছে পুলিশ। তবে সেই টাকা এখনো উদ্ধার করা যায়নি এবং অপর দুইজন হাবিব ও সুন্দর পলাতক আছে বলে জানা গেছে। টাকার প্রকৃত মালিক কে এখনো পর্যন্ত তা জানা যায়নি।
ঘটনা ও টাকার বিষয়ে আটক সোহেল জানায়, সে একজন ফেরি ব্যবসায়ী। পিকাপভ্যানে করে বিভিন্ন সবজি ও ফলমূল বিক্রি করেন। গত ১ মে রাত দেড়টায় নিমসার থেকে মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে হোসেনপুর উলশন কোল্ড স্টোরেজের সামনে দেবিদ্বার গামী একটি মোটরসাইকেল থেকে একটি খরচের সাদা বেগ ছিটকে পড়ে যায়। তখন সে ব্যাগটা তুলে নিয়ে আসি। এ সময় একই এলাকার হাবিব সঙ্গে ছিল।

ব্যাগ খুলে দেখি ব্যাগের ভেতরে টাকা ভর্তি। তখন আমরা ব্যাগটি বাড়িতে না নিয়ে বাড়ির কাছাকাছি একটি ময়দার মেইলের পাশে ঘাসের ঝুপড়ির নিচে রাখি। গত ১৪ মে দুপুরের বৃষ্টির সময় তিন বন্ধু সোহেল, হাবিব ও সুন্দর আলী প্রতিজন ৯ লাখ টাকা করে ২৭ লাখ টাকা ভাগ বাটোয়ারা করে নেয়। এ সময় বিষয়টি অনেকের মধ্যে জানাজানি হয়ে গেলে টাকার ভাগ না দেওয়ায় ঘটনাটি প্রকাশ্যে চলে আসে। সোহেল তার ভাগের ৯ লাখের মধ্যে ৫ লাখ টাকা তার শ্বশুরের কাছে জমা রাখে, ৩ লাখ টাকা তার বন্ধুকে গাড়ি কেনার জন্য ঋণ দেয় এবং ১ লাখ টাকা জুয়া খেলে খরচ করে বলে জানায়।
সোহেল আরো জানায়, ৪৫ লাখ টাকা উদ্ধার করে নিয়ে যেয়ে ৩ দফায় কালিকাপুর, জাফরগঞ্জ ও দেবীদ্বারের ৩ গ্রুপের রোষাণলে পড়েছি। টাকার জন্যে ওরা প্রচুর মারধর করেছে। অবশেষে দেবীদ্বারের গ্রুপ টাকা না পেয়ে আমাকে পুলিশে সোপার্দ করে।

আটক সোহেল উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ গ্রামের অহিদ মিয়ার ছেলে। এছাড়া হাবিব একই গ্রামের মৃত মোহর আলীর ছেলে এবং সুন্দর আলী একই এলাকার সাহেব আলীর ছেলে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৫ লাখ টাকার কথা ছড়লেও আটক সোহেলকে জিজ্ঞাসাবাদে ২৭ লাখ টাকার কথা জানা গেছে। ওই টাকা তারা ৩ জন সমান ভাবে প্রতিজন ৯ লাখ টাকা করে ভাগ করে নেয়। এ টাকার প্রকৃত মালিক এখনো চিহ্নিত করা যায়নি। তাছাড়া এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। হাবিব ও সুন্দর পলাতক আছেন।

তিনি আরও জানান এই টাকার মালিক পাওয়া যায়নি, কেউ অভিযোগ করেনি । টাকা ও অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD