1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

হক-ভাসানী-মুজিবের পরে কোনো নেতা তৈরি হয়নি: সভাপতি,বাংলা একাডেমি

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
হক-ভাসানী-মুজিবের পরে কোনো নেতা তৈরি হয়নি: বাংলা একাডেমি সভাপতি। বাংলাদেশে সমস্যা হল সবদিকে; গত ৫৪ বছরে বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি,” বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কথা বলেন বলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মত কোনো নেতা ‘তৈরি হয়নি’ বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

দেশে ‘রাজনৈতিক নেতৃত্বের’ সংকটের কথা তুলে ধরে তিনি বলেছেন, “৫৪ বছরে নেতৃত্ব দেওয়ার মত কেউ নেই। একসময় শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। যাদের পরে আর কোনো নেতা তৈরি হয়নি।”

শুক্রবার ঢাক বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন’ অনুষ্ঠানে একথা বলেন প্রাবন্ধিক, গবেষক ফজলুল হক।

তিনি বলেন, “বাংলাদেশে সমস্যা হল সবদিকে। গত ৫৪ বছরে বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি এবং সামনে যে উঠবে সে অবস্থায় নেই।

“এখন অন্তর্বর্তী সরকারে যারা আছেন, তাদের মধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসও আদর্শ রাজনীতিতে রূপ দিতে চান, বাংলাদেশ পৃথিবীর সামনে নেতৃত্ব দেবে এমন পরিবর্তনের নানা কথা বলেন। এসব ভালো। তবে বৃহত্তর দুর্বল নেতৃত্ব নিয়ে বৃহত্তর দুর্বল জনসংখ্যা নিয়ে এসব সম্ভব না।”

তিনি বলেন, “বর্তমানে সংস্কার নিয়ে কথা বললে রাজনৈতিক দলগুলো, কিংবা একটা শক্তি সংস্কারের বিরোধী শক্তি দাঁড়িয়ে যায়। যেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের এক বিন্দুও ছাড় দিতে রাজি না। এখানে ধনী-দারিদ্র্য বৈষম্য আছে। সেখানে কী করে বাংলাদেশ উন্নত হবে।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশে এখন এমন কোনো শিক্ষক নেই যে মেরুদণ্ড সোজা করে বৈশ্বিকভাবে কথা বলতে পারবেন। এখন পিএইচডি ডিগ্রি করে মানুষ চাকরিতে পদোন্নতি পাওয়ার আশায়।”

অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD