1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

কুমিল্লায় প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে ছেলে

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
প্রবাস থেকে লাশ হয়ে ফেরা প্রবাসি বাবার মৃতদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসতে হলো মো. হাসান নামে এক শিক্ষার্থীকে।

রোববার (২৭ এপ্রিল) সকাল ৭ টার সময় প্রবাস থেকে আসা বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষার কেন্দ্রে যায় সে।শিক্ষার্থী মো.হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার উপজেলার ইউছুফপুর আইডিয়াল হাইস্কুলের বিজ্ঞান শাখার শিক্ষার্থী। হাসান ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষার্থী।

তিনি উপজেলার ইউছুফপুর গ্রামের মৃত প্রবাসী মো. হানিফ মিয়া ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে হানিফ মিয়া ২০০৮ সালে প্রবাসে পাড়ি জমান। সেখানে সৌদি আরবের হাবুনা অঞ্চলে একটি পুলিশ স্টেশনের মেসের খাবার রান্নার কাজ করতেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনে আজ লাশ হয়ে ফিরলেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে ২০ ফেব্রুয়ারি হানিফ মিয়া কর্মরত অবস্থায় স্ট্রোক করে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল ২৬ এপ্রিল দিবাগত রাতে প্রবাসী হানিফ মিয়ার লাশ ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছে। আজ সকালে প্রবাসীর মরদেহ দেখে পুরো পরিবার শোকে ভেঙ্গে পড়েন।

বাবার লাশ দেখে বারবার মূর্ছা যান পুত্র হাসান। ২ ভাই, ২ বোনের মধ্যে পরিবারের একমাত্র বড় ছেলে সন্তান সে।এমতাবস্থায় হাসানের আপন চাচাতো ভাই আরফিন তাকে জোর করেই পরীক্ষার কেন্দ্রে নিয়ে যান। সেও একসাথে এসএসসি পরিক্ষা দিচ্ছেন। আজ পর্দাথ বিজ্ঞান পরীক্ষা ছিল। প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখেই শোকাবহ বেদনাদায়ক মন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

শিক্ষার্থী হাসান পরীক্ষা দিয়ে বাড়ি ফিরার পরই বাদ যোহর প্রবাসী হানিফ মিয়ার মরদেহ জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD