1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

উপদেষ্টা আসিফ মাহমুদ ভর্তি পরীক্ষা দিলেন নর্থ সাউথে

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ:
ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শুক্রবার সকারাজনীতিলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে
নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে স্নাতকোত্তর করার জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শুক্রবার সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতেছবি: নর্থ সাউথ ইউনিভার্সিটির সৌজন্যে

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে স্নাতকোত্তর করার জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নর্থ সাউথের ক্যাম্পাসে সশরীর হাজির হয়ে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীন পরিচালিত এ প্রোগ্রামের সামার সেশনের (২০২৫) পরীক্ষায় অংশ নেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দু–এক দিনের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি। আসিফ মাহমুদ ২০১৭–১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন।

ভর্তি পরীক্ষা দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শুক্রবার সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে
ভর্তি পরীক্ষা দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শুক্রবার সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতেছবি: নর্থ সাউথ ইউনিভার্সিটির সৌজন্যে
ছাত্রজীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন আসিফ মাহমুদ। সক্রিয় ছিলেন ক্যাম্পাসে নির্যাতনবিরোধী বিভিন্ন আন্দোলনে। পরে ছাত্র অধিকার পরিষদের একটি অংশের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে নতুন ছাত্রসংগঠন গঠিত হয়, আসিফ ছিলেন এর অন্যতম উদ্যোক্তা। তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের অধিকাংশই ছাত্রশক্তির নেতা ছিলেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD