1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

এসএসসি পরীক্ষার হলে নেই শিক্ষক, দায়িত্ব পালন করছেন তৃতীয় শ্রেণীর কর্মচারী

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি
গত ১০ এপ্রিল থেকে দেশে এসএসসি পরীক্ষা চলমান। উক্ত পরীক্ষার বিধি মোতাবেক একজন শিক্ষক কক্ষ পরিদর্শক থাকার কথা থাকলেও কক্সবাজারের পেকুয়া উপজেলায় দেখা যাচ্ছে তার উল্টোটা। গত পরীক্ষাগুলোই তৃতীয় শ্রেণির কর্মচারী পালন করেছে কক্ষ পরিদর্শকের দায়িত্ব।

পরীক্ষার নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। দ্য ডেইলি ক্যাম্পাসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলার অ্যাকাডেমিক সুপারভাইজার উলফাত জাহান।

জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরপর দু-দিন পরীক্ষায় দায়িত্ব পালন করেছেন টৈটং উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী আনছারুল হক। একই কেন্দ্রে শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিমের এক সন্তান পরীক্ষা দিলেও তার আপন ভাই ইমাম হোছাইনকে প্রতিদিন ডিউটির তালিকায় রাখা হয়েছে।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোস্তফা আলী বলেন, ‘পরীক্ষার হলে তৃতীয় শ্রেণির কর্মচারীর ডিউটি করার বিধান নেই। টৈটং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদ পরিচয় গোপন করে তৃতীয় শ্রেণির এক কর্মচারীকে শিক্ষক পরিচয়ে আমাদের তালিকা দিয়েছিল। আমরা বিষয়টি জানা মাত্র ব্যবস্থা নিয়েছি।’

এ বিষয়ে জানতে চাওয়া হলে টৈটং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদ বলেন, ‘মূলত আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকার কারণে তৃতীয় শ্রেণির একজন কর্মচারীকে দু’বার দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এটা নিয়মে নেই। আগামী পরীক্ষা থেকে তাকে আর পাঠাবো না।’

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি কাল এ ধরনের অভিযোগ পাওয়া মাত্র তৃতীয় শ্রেণির কর্মচারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছি এবং উক্ত প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। মৌখিকভাবে শিক্ষক স্বল্পতার কারণেই তৃতীয় শ্রেণির কর্মচারী পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন বলে দাবি করেছেন টৈটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারপরেও ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD