1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

চাঁদপুরে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

চাদপির প্রতিনিধি
চাঁদপুরে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামে মাদকের টাকার জন্য বাবা তাজুল ইসলামকে (৬৫) দা দিয়ে কুপিয়ে হত্যার অপরাধে ছেলে মো. সুমনকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় দেন।

কারাদন্ড প্রাপ্ত সুমন উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়ীর তাজুল ইসলামের ছেলে। সুমন একজন মাদকাসক্ত। এর আগেও মাদকের জন্য টাকা না পেয়ে স্বজনদের মারধরের ঘটনায় সে কারাভোগ করে।

মামলার বিবরণ থেকে জানাগেছে, কারাদন্ডপ্রাপ্ত আসামী সুমন মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে পরিবার থেকে চিকিৎসা করানো হয়। এরপরেও সে মাদক ছাড়েনি। ২০১৮ সালের ৩ জুন বিকেলে মাদকের জন্য টাকা না দেয়ার পূর্বের রেশ ধরে নিজ বাড়ির মসজিদ সংলগ্ন খালের মধ্যে সুমন তার বাবা তাজুল ইসলামকে নৌকা থেকে কাঠ উঠানোর সময় হাতে থাকা ধারালো দা দিয়ে পেটে এবং পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওইসময় বাড়ির লোকজন তাজুল ইসলামকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় তাজুল ইসলামের মেয়ে হালিমা বেগম পাখি বাদী হয়ে আপন ছোট ভাই সুমনকে হত্যা মামলার আসামী করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে।মামলা হওয়ার পর ১১ জুন পুলিশ আসামী সুমনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই সময়কার হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.খলিলুর রহমান চৌধুরী। তিনি মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর বেগম বলেন, মামলাটি প্রায় ৭ বছর চলাকালীন সময়ে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামী তার অপরাধ স্বীকার করায় এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক আসামীর উপস্থিতিতে এই রায় দেন।

আসামী পক্ষে ছিলেন স্টেট ডিফেন্ড আইনজীবী শফিকুল ইসলাম ভুঁইয়া

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD