1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা: গ্রেফতার তিন আসামির ৭ দিনের রিমান্ড

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স রিপোর্ট
বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামিকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ এপ্রিল) এ আদেশ দেন আদালত। এদিন সকালে গ্রেফতারের পর তাদের আদালতে নেয়া হয়। পরবর্তীতে আদালত আসামিদের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন- খুলনা জেলার মো. মাহবুবুর রহমানের ছেলে মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহ জেলার মো. লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং জামালপুর জেলার সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি (১৯)।

পুলিশ জানায়, আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। সিসি টিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান হয়েছে।

আরওপড়ুন<<>>বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা, ৩ সন্দেহভাজন গ্রেফতার

পুলিশ আরও জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালী ওয়ারলেছ গেট এলাকায়সহ আশেপাশের এলাকায় অভিযান চালানো হয়। সোমবার ভোররাত পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। এ আসামিরা মামলার এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদেরকে চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে।

এর আগে, রোববার (২০ এপ্রিল) ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির।

জানা গেছে, মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
পারভেজ হত্যা: গ্রেফতার তিন আসামির ৭ দিনের রিমান্ড
ছবি: আপন দেশ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD