1. editor@dainiknatuncomilla.com : napbulbul :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর কুমিল্লায় গ্রেফতার ৪ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান এক নারী গ্রাহককে পুলিশে দিলেন এনজিও কর্মকর্তা দেবিদ্বারে ট্রাকচাপায় মায়ের সামনে মে‌য়ের মর্মান্তিক মৃত্যু ইউপি নির্বাচনে মেম্বার চেয়ারম্যান পদে প্রার্থী দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত ‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির ও সাবেক নায়েবে আমির সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী

রাজধানীর ওয়ারীতে ফ্ল্যাট থেকে কুমিল্লার দম্পতির মরদেহ উদ্ধার

মমিনুর রহমান বুলবুল
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সো
রাজধানীর ওয়ারী হিয়ার স্ট্রিট এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে ওয়ারীর জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের খাটের ওপর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন মো. মুহিদ (৩২) ও তাঁর স্ত্রী আইরিন আক্তার (৩০)। পুলিশের ধারণা, স্বামীর মৃত্যুর পর আত্মহত্যা করেছেন তাঁর স্ত্রী।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমদ বলেন, মো. মুহিদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে হয়তো তিনি মারা গিয়েছেন। কারণ, তাঁর মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। হয়তো স্বামীর মৃত্যুতে বিষণ্ন হয়ে মুহিদের স্ত্রী আইরিন আত্মহত্যা করে থাকতে পারেন।

বাসায় মালিক নুর হোসেন বলেন, এ দম্পতি পাঁচ থেকে ছয় বছর ধরে তাঁর ফ্ল্যাটে ভাড়া ছিলেন। মুহিদ অসুস্থ শুনেছেন। তাই গত আগস্ট মাস থেকে ভাড়া দিতে পারছিলেন না। ফোনে গত বৃহস্পতিবার ভাড়া আনতে বলেছিলেন তাঁরা। তবে ভাড়ার জন্য ফোন দিলেও তাঁরা ধরেননি। পরে কোনো উপায় না পেয়ে ওই বাসায় গিয়ে দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁদের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত মুহিদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামে। আর আইরিনের বাড়ি একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজিবাড়ি এলাকায়

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD